সারা দেশে দুইদিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

Announcement of stopping the sale of LP gas
অনলাইন ডেস্ক ১২ অক্টোবর ২০২৬ ০২:৫১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ১২ অক্টোবর ২০২৬ ০২:৫১ অপরাহ্ন
সারা দেশে দুইদিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
--সংগৃহীত ছবি

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুইদিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারাদেশে সকল গ্যাসের দোকান বন্ধ থাকবে।

এর আগে দেশের বাজারে সবশেষ গত ৪ অক্টোবর বাড়ানো হয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

তবে সরকার নির্ধারিত এই দামে কোথাও এলপিজি সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ উঠেছে।