নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

Dr. Nurunnahar Chowdhury
অনলাইন ডেস্ক ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন
নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী
--সংগৃহীত ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী।

তাকে এই নিয়োগ দিয়ে বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা ফাহমিদা আখতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।