ওয়ালটনে চাকরি

Jobs at Walton
অনলাইন ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন
ওয়ালটনে চাকরি
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। --সংগৃহীত ছবি

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সার্ভিস এক্সপার্ট (এসি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, সফর ভাতা, চিকিৎসা ভাতা, কর্মক্ষমতা বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

পদের নাম: সার্ভিস এক্সপার্ট

বিভাগ: এসি

লোকবল নিয়োগ: ০৮ জন 


শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

অন্যান্য যোগ্যতা: এসি (AC) ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর 


চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর 


কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, সফর ভাতা, চিকিৎসা ভাতা, কর্মক্ষমতা বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বছরে ২টি 

উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট। 


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৩ নভেম্বর  ২০২৬