বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল রাজশাহী ওপেন লাইন শাখার নতুন কমিটি গঠিত
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল রাজশাহী ওপেন লাইন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে বাংলাদেশ রেলওয়ের শ্রমিক ও কর্মচারীদের অধিকার আদায়ে গতিশীল ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মোঃ জুয়েল রেজা রাজা সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া মোঃ রাসেল আহমেদ খান সম্পাদক এবং মোঃ দেলোয়ার হোসেন খান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা এবং রেলওয়ে কর্মচারীদের সার্বিক কল্যাণ ও ন্যায়সংগত দাবি আদায়ে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এদিকে নতুন কমিটি অনুমোদন পাওয়ায় সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ উদ্দীপনা দেখা গেছে। অন্যদিকে নবনির্বাচিত সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।