শীত আসছে, এসময় শিশুর সুরক্ষা

Winter is coming, child protection during this time
অনলাইন ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন
শীত আসছে, এসময় শিশুর সুরক্ষা
--সংগৃহীত ছবি

আসছে শীত, এসময় বেশি অসুস্থ হয় শিশুরা। বিরুপ এই সময়ে শিশুরা কী ধরনের রোগে আক্রান্ত হয় এবং কীভাবে প্রতিকার পাওয়া যায় সে বিষয়ে কিছু তথ্য।

এসময়ে শিশুদের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। আমরা দেখে নিতে পারি কীভাবে শিশুর যত্নি নেব।

শীতে শিশুর রোগ 

মূলত এসময় শিশুরা নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ঠাণ্ডা, কাশি, সর্দি এবং অ্যাজমায় বেশি আক্রান্ত হয়। আর সঙ্গে সিজোনাল জ্বর তো রয়েছেই।


সাধারণত পুষ্টিহীনতায় ভোগা, কম ওজনের শিশুরাই রোগে বেশি আক্রান্ত হয়।

 

সতর্কতা

•    শিশুকে নিয়মিত হাত ধোয়ায় অভ্যাস করান

•    খাবার তৈরির সময় ডায়াপার পরিবর্তন ও নাকের সর্দি মোছার হাত পরিষ্কার করুন

•    শিশুকে শেখাতে হবে যে সে যেন তার চোখ ও নাকে হাত না দেয়।

বাচ্চা যখন চোখ ও নাকে হাত দেয় তখন তার হাত থেকে জীবাণু শরীরে ঢুকে যায় 

•    আপনার শিশু যদি জ্বর, বমি, ডায়রিয়া ও চোখের সংক্রমণে আক্রান্ত হয় তবে তাকে আশেপাশের বাচ্চাদের সংস্পর্শে যাওয়া থেকে বিরত রাখুন 

•    শিশু অসুস্থ হলে মায়ের বুকের দুধ দিতে হবে এবং নিয়মিত খাবার খাওয়াতে হবে 

•    লক্ষ্য রাখতে হবে যেন তার ঠাণ্ডা না লাগে

•    তাদের ধুলাবালি থেকেও দূরে রাখতে হবে।


চিকিৎসা

নিউমোনিয়া প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে ১৫ দিনের চিকিৎসায় শিশু ভালো হয়ে যায়। আর ভাইরাস জনিত জ্বরও ৩-৫ দিনেই সেরে যায়। শিশুকে জন্মের পর থেকে সবগুলো টিকা দিন। টিকার পাশাপাশি ভিটামিন ‘এ’ ক্যাপসুলও খাওয়াতে হবে। সবগুলো টিকা নিয়মিত দিলে শিশু বিভিন্ন মারাত্বক রোগ থেকে রক্ষা পায় এবং তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।  

শিশু একটানা তিন দিনের বেশি অসুস্থ থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।