নিখোঁজ সংবাদ

জেসিকা শেখ ০২ নভেম্বর ২০২৬ ০৫:৪৯ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ ০২ নভেম্বর ২০২৬ ০৫:৪৯ অপরাহ্ন
নিখোঁজ সংবাদ

নাম: ইসরাত জাহান আতিয়া

বয়স: ১৬ বছর

ঠিকানা: পদ্মা আবাসিক, হজোর মোড়, রাজশাহী।

গতকাল সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে সে স্কুলে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। বাসার সামনে থেকে তাকে স্কুলে যাওয়ার জন্য রিকশায় উঠতে দেখা যায়। গতকাল তার নির্বাচনী পরীক্ষা ছিল। কিন্তু সকাল ১০টা ১০ মিনিটে স্কুল থেকে ফোন করে জানানো হয়, সে স্কুলে পৌঁছায়নি এবং পরীক্ষাতেও অংশ নেয়নি।

তার স্কুল বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, পদ্মা আবাসিক, রাজশাহী।

CCTV ফুটেজে সর্বশেষ তাকে হজোর মোড় এলাকায় দেখা গেছে। আতিয়াকে খুঁজে পেতে তার স্বজনরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। নগরীর চন্দ্রিমা থানায় একটি জিডি করা হয়েছে। CCTV ফুটেজে রিকশাচালকের মুখ দেখা গেলেও ফুটেজের কোয়ালিটি খারাপ হওয়ায় এখনো তাকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

কেউ যদি আতিয়াকে কোথাও দেখে থাকেন, তাহলে দয়া করে দ্রুত স্বজনদের সঙ্গে যোগাযোগ করুন।

সবার কাছে বিশেষ অনুরোধ, আপনাদের একটি তথ্যও আতিয়াকে খুঁজে পেতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আল্লাহ যেন আতিয়াকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেন, আমিন।

যোগাযোগ- 01771769552