কয়েরদাঁড়ায় সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পুরস্কার বিতরণ করলেন রফিকুল ইসলাম রবি, সঙ্গে ছিলেন মীর মোহাম্মদ জেম

Suman Memorial Cricket Tournament
জেসিকা শেখ ,জেলা প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ ০৫:১০ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ ,জেলা প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ ০৫:১০ অপরাহ্ন
কয়েরদাঁড়ায় সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পুরস্কার বিতরণ করলেন রফিকুল ইসলাম রবি, সঙ্গে ছিলেন মীর মোহাম্মদ জেম

রাজশাহীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের স্কয়ার মাঠে অনুষ্ঠিত হচ্ছে সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ, শাহ মখদুম থানা শাখার সদস্য সচিব মীর মোহাম্মদ জেম।

এ সময় তাঁরা খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্থানীয় পর্যায়ে এমন ক্রীড়া আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে।