নবনিযুক্ত প্রভাষকবৃন্দের অংশগ্রহণে রুয়েটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী 'ফাউন্ডেশন ট্রেনিং'

Week-long 'Foundation Training'
নিজস্ব প্রতিনিধি:- ১৭ নভেম্বর ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ১৭ নভেম্বর ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন
নবনিযুক্ত প্রভাষকবৃন্দের অংশগ্রহণে রুয়েটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী 'ফাউন্ডেশন ট্রেনিং'
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকবৃন্দের অংশগ্রহণে সপ্তাহব্যাপী 'ফাউন্ডেশন ট্রেনিং' শুরু হয়েছে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকবৃন্দের অংশগ্রহণে সপ্তাহব্যাপী 'ফাউন্ডেশন ট্রেনিং' শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে শুরু হওয়া অষ্টম ব্যাচের এই প্রশিক্ষণ চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।

নবনিযুক্ত শিক্ষকবৃন্দের উচ্চ শিক্ষায় প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও পাঠদানে দক্ষ করতে অষ্টমবারের মতো এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে আউটকাম-ভিত্তিক শিক্ষা কারিকুলাম প্রণয়ন, ব্লুমস ট্যাক্সোনোমি, গবেষণা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার সম্পর্ক ও একাডেমিক নৈতিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং গবেষণা তহবিল সংগ্রহের কৌশল নিয়েও বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করবেন দক্ষ অধ্যাপকবৃন্দ।

এদিকে ফাউন্ডেশন ট্রেনিংয়ের উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য রয়েছে টিচিং লার্নিং প্রসেস। শিক্ষক হওয়ার পর নিজের ম্যানার এবং স্পিচকে পুনর্মূল্যায়ন করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ ক্যাম্পেইন শিক্ষকদের জন্য গুরুত্ব বহন করে। এই ফাউন্ডেশন প্রোগ্রামের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকবৃন্দ রুয়েটের শিক্ষার মানকে আরও উপরে নিয়ে যেতে সহযোগিতা করবেন।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মহিবুল ইসলাম।