নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

Accused of beating mother to death
অনলাইন ডেস্ক ২৬ নভেম্বর ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৬ নভেম্বর ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ন
নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
--সংগৃহীত ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রবিউল ফকিরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নিরু (৫৫) ওই এলাকার আব্দুর রহিম ফকিরের দ্বিতীয় স্ত্রীর সন্তান রবিউল ফকিরের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। বৃহস্পতিবার সকালে নেশা কেনার জন্য মায়ের কাছে টাকা চান তিনি। তবে টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রবিউল শাবল দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। এতে নিরু মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দফাদারহাট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।