দারুশা ইসলামি দাখিল মাদ্রাসা'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Annual sports competition
নিজস্ব প্রতিবেদক ০৬ মার্চ ২০২৪ ১০:১১ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৬ মার্চ ২০২৪ ১০:১১ পূর্বাহ্ন
দারুশা ইসলামি দাখিল মাদ্রাসা'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দারুশা ইসলামি দাখিল মাদ্রাসা'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা ইসলামি দাখিল মাদ্রাসা'র আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) বেলা ১১টায় অত্র মাদ্রাসার হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন। মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আশরাফ আলী, শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য বাসির হোসেন প্রমূখ।