ক্ষতিপূরণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্পে ভুমি মালিকদের জমি অধিগ্রহণ ছাড়া তাদের জমিতে চলছে নির্মাণ কাজ । এতে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ক্ষতিপূরণ না পেয়ে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছে ।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক ক্ষতিগ্রস্ত জমি মালিক ।
এসময় বক্তব্য রাখেন, বাইজিদ বোস্তামী,জারজিস আলী,আলহাজ্ব আব্দুর রাজ্জাক, আলহাজ্ব তরিকুল ইসলাম,মাসুদ আহমেদ,আসাদুজ্জামান ওপৌরসভার কাউন্সিলর আব্দুল খালেক ।
বক্তারা বলেন, বিভিন্ন সময়ে পানি উন্নয়ন বোর্ড জমি অধিগ্রহণ পূর্বক ক্ষতিপূরণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তারা কোন ক্ষতিপূরণ পায়নি । তাদের জমির ক্ষতিপূরণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছে।
তারা জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু না হলে নতুন করে রাবার ড্যামের নির্মাণ কাজ শুরু করতে না দেওয়ার ঘোষণা দেন ।
এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, রাবার ড্যাম নির্মাণ এলাকায় জমি অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে জেলা প্রশাসন কার্যালয়ে ।