ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার

Chhatra Dal leader died
অনলাইন ডেস্ক: ২৩ এপ্রিল ২০২৪ ০১:৩৮ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ২৩ এপ্রিল ২০২৪ ০১:৩৮ পূর্বাহ্ন
ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার
নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় ইলিয়াস আহমেদ রনি (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।....সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় ইলিয়াস আহমেদ রনি (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) বিকেলে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ইলিয়াস আহমেদ রনি সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব এবং কাকিয়ান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোমবার বিকেলে নাটোর থেকে বগুড়াগামী একটি মিনি ট্রাক জোলারবাতা এলাকায় পৌঁছালে রনির মোটরসাইকেলকে চাপা দেয়। এতে  রাস্তার পাশেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় রনির চাচাতো ভাই মান্নাফ হোসেন আহত হন। পরে স্থানীয়রা আহত মান্নাফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। ‌

এ ঘটনায় নাটোর জেলা ছাত্রদল শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।