রাজধানীতে আইসসহ কণ্ঠশিল্পী গ্রেপ্তার

Ice singer arrested in the capital
অনলাইন ডেস্ক ২৭ এপ্রিল ২০২৪ ০৩:১৭ পূর্বাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ২৭ এপ্রিল ২০২৪ ০৩:১৭ পূর্বাহ্ন
রাজধানীতে আইসসহ কণ্ঠশিল্পী গ্রেপ্তার
রাজধানীতে আইসসহ কণ্ঠশিল্পী গ্রেপ্তার

রাজধানীতে এককেজি ক্রিস্টালমেথসহ (আইস) এক কণ্ঠশিল্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রামপুরার খিলগাঁও চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম এনামুল কবির রেবেল।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদ।

তিনি বলেন, ‘রামপুরা থানার খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে এককেজি আইসসহ কণ্ঠশিল্পী এনামুল কবির রেবেলকে আটক করা হয়েছে। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’  

বিবিএন-এসডি