ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Death of a young man
অনলাইন ডেস্ক: ২৮ এপ্রিল ২০২৪ ০৬:৫৫ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ২৮ এপ্রিল ২০২৪ ০৬:৫৫ পূর্বাহ্ন
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ঈশ্বরদীতে ট্রেনে কেটে অঞ্জন কুমার সাহা (২৮) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।.....সংগৃহীত ছবি

ঈশ্বরদীতে ট্রেনে কেটে অঞ্জন কুমার সাহা (২৮) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে গেটের অদূরে রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত অঞ্জন সাহা পৌর এলাকার পিয়ারাখালী জামতলার অনন্ত কুমার সাহার ছেলে।

স্থানীয়রা জানান, পরিবারের লোকজনের সাথে অঞ্জনের মনোমালিন্য হয়। এরই জের ধরে রাতে অঞ্জন বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রোববার ভোরে রেলগেটের অদূরে রেললাইনে গলাকাটা অবস্থায় অঞ্জনের লাশ পাওয়া যায়।

প্রতিবেশী নিলু রঞ্জন সরকার জানান, সম্প্রতি সে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানায়, অঞ্জন বেশ কয়েক বছর সিঙ্গাপুরে ছিলেন। পাঁচ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। শারীরিকভাবেও অসুস্থ ছিলেন। রোববার ভোরে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে অঞ্জন কুমার সাহা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।