কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের ২ দিনের অভিযানে আটক ১৫

Detention 15
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৯ এপ্রিল ২০২৪ ০৭:৩৭ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৯ এপ্রিল ২০২৪ ০৭:৩৭ পূর্বাহ্ন
কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের ২ দিনের অভিযানে আটক ১৫
কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের ২ দিনের অভিযানে আটক ১৫।....প্রতীকী ছবি

কক্সবাজারে সৈকত অপরাধমুক্ত করে পর্যটক সহ স্থানীয়দের ভ্রমণ আনন্দ স্বাচ্ছন্দকরণে ট্যুরিস্ট পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ২ দিনের অভিযানে ১৫ অপরাধি আটক হয়েছে।  অভিযান চলমান থাকবে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। 

গতকাল সাঁড়াশি অভিযানের ২য় দিনে আটক হয়েছে আরো ৭ জন। এনিয়ে ২ দিনে ১৫ জন আটক হয়। এরমধ্যে পেশাদার ৩ জন ছিনতাইকারি রয়েছে।

দৈনিক স্বদেশ প্রতিদিনকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, জিরো টলারেন্স নীতিতে আমাদের বিশেষ টিমের সাঁড়াশি অভিযান চলছে। অপরাধি যেই হোক ছাড় নেই। অপরাধ ও অপরাধির তথ্য দিয়ে সহযোগিতা করা যাবে ট্যুরিট পুলিশে কক্সবাজার রিজিওন কন্ট্রোল রুম ০১৩২০১৬০০০০।