ধর্ষণের পর কলেজছাত্রীকে হত্যা

College girl killed after rape
অনলাইন ডেস্ক ৩০ এপ্রিল ২০২৪ ০৬:০৬ অপরাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ৩০ এপ্রিল ২০২৪ ০৬:০৬ অপরাহ্ন
ধর্ষণের পর কলেজছাত্রীকে হত্যা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের পর হত্যা করে ঘরের বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখেন তার প্রেমিক লিটন আহমেদ (২০) । গতকাল সোমবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটি স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। গ্রেপ্তারকৃত লিটন আহমদ ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লবপুর গ্রামের খলিল আহমেদের ছেলে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। 

পুলিশ সুপার  বলেন, দুজনের মধ্যে পূর্ব পরিচয় ছিল। সোমবার ঘটনার রাতে ঘর ফাঁকা পেয়ে অসৎ উদ্দেশ্য ঘরের ভেতর ঢুকে প্রথমে ধর্ষণ করে পরে কোনো কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন লিটন। পরে ঘরের চৌকাঠে (বাঁশ) ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের হাঁটু ভাঁজ অবস্থায় মাটির সঙ্গে দেখে সন্দেহ হয়। পরে পরিবারের সহযোগিতায় তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার ভোরে অভিযুক্ত লিটনকে গ্রেপ্তার করি। 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন ঘটনার কথা স্বীকার করেছেন। হত্যার পেছনে আরও কোনো কিছু আছে কিনা সেটা খতিয়ে দেখতে তার রিমান্ডের আবেদন করা হবে।