ওমরাহ পালনে সস্ত্রীক সৌদির পথে মির্জা ফখরুল

Mirza Fakhrul on the way to wife Saudi
অনলাইন ডেস্ক ০২ মে ২০২৪ ০৫:০৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০২ মে ২০২৪ ০৫:০৫ অপরাহ্ন
ওমরাহ পালনে সস্ত্রীক সৌদির পথে মির্জা ফখরুল
ওমরাহ পালনে সস্ত্রীক সৌদির পথে মির্জা ফখরুল

পবিত্র ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশ্য ঢাকা ছাড়লেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে রওনা হন তারা।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ৩টার ফ্লাইটে মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে বুধবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাতে নিজের ও স্ত্রীর জন্য খালেদা জিয়ার কাছে দোয়া চান মির্জা ফখরুল। আর খালেদা জিয়াও শারীরিক সুস্থতার জন্য দোয়া চান।

শায়রুল কবির খান বলেন, গতকাল ম্যাডাম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার আগে তার বাসায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যাডামকে তিনি পবিত্র ওমরাহ পালন করতে যাওয়ার বিষয়ে জানান এবং দোয়া চান। ম্যাডামও তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেন মহাসচিবকে।