সুনামগঞ্জের সড়কে তিন মাছ ব্যবসায়ী নিহত , ২ জন আহত

an accident
অনলাইন ডেস্ক: ০২ জানুয়ারি ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ০২ জানুয়ারি ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের সড়কে তিন মাছ ব্যবসায়ী নিহত , ২ জন আহত

সুনামগঞ্জের ছাতকে মাছবাহী একটি পিকআপ দুর্ঘটনায় তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বড়কাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জয়কলস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ কবির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাব উদ্দিন (৫০)।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী  পিকআপ একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা দুইজনের ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত  একজনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ছাড়া অন্য দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।