কক্সবাজারের চৌফলদন্ডী ইউনিয়নে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ

Anti-drug rally and gathering in Chaufaldandi Union
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৭ আগস্ট ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৭ আগস্ট ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন
কক্সবাজারের চৌফলদন্ডী ইউনিয়নে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ
কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চৌফলদন্ডী বাজারে সদর মডেল থানা পুলিশ উক্ত র‍্যালী ও সমাবেশের আয়োজন করে। 


চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপি সভাপতি মোস্তফা কামাল এর সভাপতিত্বে র‍্যালী ও সমাবেশে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজ নেতৃবৃন্দ, সাংবাদিকসহ থানার দায়িত্বশীল অফিসারগণ উপস্থিত ছিলেন।


সমাবেশে বলা হয়, মাদকমুক্ত সমাজ গড়তে প্রয়োজন সকলের সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধ। মাদকের অভিশাপ থেকে আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আমরা ঐক্যবদ্ধ। মাদকের বিরুদ্ধে এই বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজার সদর মডেল থানার মাদক বিরোধী এই র‍্যালি ও সমাবেশের উদ্যােগ।


​একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে মাদককে 'না' বলার কোনো বিকল্প নেই। আপনার একটি সচেতন পদক্ষেপ পারে একটি জীবন ও একটি পরিবারকে আলোর পথ দেখাতে। আসুন, কুঁড়িগুলো ফুল হয়ে ফোটার আগেই যেন ঝরে না যায়—মাদকের বিরুদ্ধে আমরা সবাই একসাথে রুখে দাঁড়াই এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলি। মাদকমুক্ত সমাজ গড়ুন, উন্নত, সুস্থ ও সুন্দর দেশ গড়ুন।