উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : রাসিক মেয়র

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ০২ জানুয়ারি ২০২৪ ১০:৪৩ অপরাহ্ন নির্বাচন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ০২ জানুয়ারি ২০২৪ ১০:৪৩ অপরাহ্ন
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : রাসিক মেয়র

মঙ্গলবার (২ জানুয়ারি)বিকেলে মনাকষা বাজারে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার প্রার্থী  ডা. সামিল উদ্দিন আহমেদ  শিমুলের এক নির্বাচনী সভায় তিনি এ কথা  বলেন  ।

 মেয়র লিটন  আরো বলেন, ‘ বর্তমান সময়ে কৃষিতে আধুনিকায়ন হওয়ায় এখন আর নাশতা খেয়ে কেউ জমিতে যায় না । কারণ বিভিন্ন যন্ত্রপাতি প্রধানমন্ত্রী দিয়েছেন।এতে কম জনবলে বেশি কাজ করা সম্ভব হচ্ছে। এজন্য কৃষকদের ছেলেরা  লেখাপড়া করছে দেশের ভালো ভালো স্থানে চাকরি করছে।

‘ তিনি  আরো বলেন,আজ কৃষকদের ছেলেরা শিক্ষিত হতে  পারলেই সামনে তাদের সম্ভাব্যতার দ্বার খুলে যাচ্ছে। শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহারে বলেছেন, সামনে পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান করবেন।

তিনি বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনকে যদি আমি সাজাতে পারি, তাহলে শিবগঞ্জও সাজাতে পারবো ।  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন । কারণ নৌকা মানেই উন্নয়ন।’