২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড
ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হেরেছে ইংল্যান্ড। তৃতীয় ম্যাচেও সুবিধা করতে পারছে না ইংলিশরা। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২৪১ রান করেছে ইংল্যান্ড। ফলে জিততে হলে পাকিস্তানের দরকার ২৪২ রান।
ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি ইংল্যান্ডের। মাত্র ১৯ রান তুলতে না তুলতেই সাজঘরের পথ ধরের তিন ইংলিশ ব্যাটার। খানিক বাদে সাজঘরে ফেরেন জর্ডান কক্সও। তাতেই চাপে পড়ে তারা। আউট হওয়ার আগে টম ব্যান্টন ৪, জো রুট ৫, হ্যারি ব্রুক ১ ও জর্ডান কক্স ৬ রান করেন।
পঞ্চম উইকেট জুটিতে স্যাম কুরানকে নিয়ে চাপ সামলে নেন ওপেনার বেন ডাকেট। দুজনই ইতিবাচক ব্যাটিং করতে থাকেন। এই জুটিতে আসে ৯৭ রান। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ইংল্যান্ড। কিন্তু কারান-ডাকেট ফেরার পর সুবিধা করতে পারেননি কেউই। ৫২ বলে ৪২ রান করেন কারান। এদিকে সেঞ্চুরি পূরণের পর ডাকেট থামেন ১০৫ রানে।
শেষ উইকেটে অভিষিক্ত হেনরি ক্রোকোম্বিকে নিয়ে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন গাস আটকিনসন। মাত্র ২৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন তিনি। আর ১৪ বলে ৮ রান করেন ক্রোকোমবে।
পাকিস্তানের সবচেয়ে সফল বোলার দলনেতা শাহিন শাহ আফ্রিদি। ৪৬ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন রাজানুল্লাহ ও আরাফাত মিনহাস। আর একটি উইকেট নেন হারিস রউফ।