ঈদে পিককের চার নাটক

Four dramas of Pikk on Eid
অনলাইন ডেস্ক: ১২ জুন ২০২৪ ০৪:০৮ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক: ১২ জুন ২০২৪ ০৪:০৮ পূর্বাহ্ন
ঈদে পিককের চার নাটক
নাটকের নাম ‘বন্ধুত্ব নাকি প্রেম’।....সংগৃহীত ছবি

মানসম্মত নির্মাণে ব্যতিক্রমী গল্পের নাটকের নিশ্চয়তা দিতে পথচলা শুরু করে পিকক এন্টারটেইনমেন্ট। এরইমধ্যে বেশ কিছু নাটক দিয়ে সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি। দেশসেরা নির্মাতারা সময়ের আলোচিত তারকাদের নিয়ে পিককের জন্য উপহার দিয়েছেন উপভোগ্য নাটকগুলো। যার মধ্যে মনে রাখবো, বিসর্জন, জোড়া শালিক, মন জড়াবো তোরই ঘরে, কলকাতার জামাই ইত্যাদি উল্লেখ্য।

এবার আসছে কোরবানি ঈদে তারকাবহুল চার নাটক নিয়ে হাজির হতে যাচ্ছে পিকক। সেগুলো হলো ‘সামার ব্রেক’, ‘বন্ধুত্ব নাকি প্রেম’, ‘মন বোঝে না’ এবং ‘এ হৃদয়’।

তার মধ্যে ‘সামার ব্রেক’ নাটকটি সাজ্জাদ হোসাইন বাপ্পি পরিচালনা করেছেন। এ নাটকটিতে জুটি হয়েছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। এ জুটির অনেক নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় ‘সামার ব্রেক’ নাটকও দর্শকের মন ভরাবে বলে প্রত্যাশা পরিচালকের।

পিকক এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ঈদে আরেকটি নাটক নিয়ে আসবেন মাশরিকুল আলম। তাত নাটকের নাম ‘বন্ধুত্ব নাকি প্রেম’। এতে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। এ নাটক নিয়ে জোভান বলেন, ‘আসছে কোরবানি ঈদে আমার বেশকিছু নাটক প্রচারে আসবে৷ সেগুলো গল্প ও নির্মাণে দর্শকদের মুগ্ধ করবে৷ তার ভিড়ে ‘বন্ধুত্ব নাকি প্রেম’ নাটকটি আলাদা করে সবার মনে দাগ কাটবে বলে মনে করি আমি।’

পিককের জন্য ‘মন বোঝে না’ নাটকটি বানিয়েছেন হাসিব হোসাইন রাখি। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে দেখা যাবে তটিনীকে। চার নম্বর নাটকটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। ‘এ হৃদয়’ নামের নাটকে জুটি হয়েছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

চারটি নাটকই ঈদের দিন থেকে প্রচার হবে পিকক এন্টারটেইনমেন্টে।