কক্সবাজার চাইনিজ উশু একাডেমির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বরণ
কক্সবাজার চাইনিজ উশু একাডেমির আংশিক নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বরণ ও পূর্ববর্তী কমিটির নেতৃবৃন্দের বিদায় শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে একাডেমির সাবেক সভাপতি মোঃ সেলিম এজাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি আদনান সাউদ, সিনিয়র সহ সভাপতি এম. জাহেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক রাশেদুল হক উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।
একাডেমির প্রধান প্রশিক্ষক মো: ছিদ্দিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ব্যবসায়ি মোরশেদুল আলম, রফিক সোহেল, জামাল হােসেন, জাকের হোসেন, হায়দার নেজাম, জসিম উদ্দিন, ছৈয়দুল আমিন, একাডেমির সিনিয়র খেলোয়াড় মোহাম্মদ হোসেন রুবেল, নুরুল আবছার, মোহাম্মদ আলমগীর ও খোরশেদ প্রমুখ।
অনুষ্ঠানে উশু একাডেমির অভিভাবক এবং উশু স্কুল এর পক্ষে সাজ্জাদ হোসেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নবগঠিত কমিটির কাছে উশু একাডেমির প্রতিষ্ঠাতা ও নেতৃবৃন্দের প্রত্যাশা উশুর পরিকল্পিত উন্নয়ন। একটি শক্তিশালী পূর্নাঙ্গ কমিটি গঠন, অফিসিয়াল কার্যক্রম বাড়ানো, নিয়মিত মাসিক সভা, সকলের জন্য পরিচয়পত্র তৈরি এবং প্রতিযোগিতার আয়োজন। নতুন পথচলায় একাডেমিক কার্যক্রম আরও বেশী আলোকিত হবে এবং এগিয়ে যাবে অভিপ্রায় সকলের।