‘দ্য বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করায় সচ্ছলতা এসোসিয়েশনের পক্ষ থেকে পুরস্কৃত বার্নাডেট দাস
‘দ্য বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জনের স্বীকৃতি ও সম্মাননা হিসেবে সচ্ছলতা এসোসিয়েশনের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন সংগঠনটির কালচারাল সেক্রেটারি বার্নাডেট দাস।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা ইউনিয়নের ময়েনপুর গ্রামে প্রায় ৫০০ বছর পুরোনো ঐতিহাসিক বটগাছের নিচে আয়োজিত বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলনে এ সম্মাননা প্রদান করা হয়।
পরিবেশ, প্রতিবেশ, এগ্রোইকোলজি, জীববৈচিত্র্য, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সচ্ছলতা এসোসিয়েশন এ পুরস্কার অর্জন করে। বারসিক (BARCIK), গ্রীন কোয়ালিশন ও বরেন্দ্র ইয়ুথ ফোরাম যৌথভাবে সংগঠনটিকে এ সম্মাননায় ভূষিত করে।
সচ্ছলতা এসোসিয়েশনের পক্ষে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন কালচারাল সেক্রেটারি বার্নাডেট দাস এবং অর্গানাইজিং ক্রুর সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার আতিকুর রহমান জুনায়েদ।
দীর্ঘদিন ধরে সচ্ছলতা এসোসিয়েশন সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ ও জলবায়ু সচেতনতা, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, শিশু-কিশোরদের পরিবেশ শিক্ষা, স্থানীয় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং দেশীয় সংস্কৃতির বিকাশে কাজ করে আসছে।
সংগঠনটির এ অর্জনের পেছনে সাধারণ সম্পাদক সালমান ফার্সীর সাংগঠনিক নেতৃত্ব, নিষ্ঠা ও ধারাবাহিক প্রচেষ্টার ভূমিকাও বিশেষভাবে উল্লেখযোগ্য। সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখা, তরুণদের সম্পৃক্ত করা এবং সামাজিক ও পরিবেশগত উদ্যোগগুলো এগিয়ে নিতে তাঁর ভূমিকা সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ অর্জন সভাপতি মো. ইহতেশামুল আলম, সাধারণ সম্পাদক সালমান ফার্সী, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিবসহ সব নির্বাহী সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে।