চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার এক ইতালিয়ান পর্যটক

robbery
অনলাইন ডেস্ক ০৩ জানুয়ারি ২০২৪ ১২:৩০ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৩ জানুয়ারি ২০২৪ ১২:৩০ পূর্বাহ্ন
চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার এক ইতালিয়ান পর্যটক

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ইটালিয়ান পর্যটক। ভুক্তভোগীর নাম ক্রিস্টিনা জাম্মা। তিনি একজন আন্তর্জাতিক ফটোগ্রাফার। সম্প্রতি বাংলাদেশি এক বন্ধুর আমন্ত্রণে বাংলাদেশে বেড়াতে এসেছেন জাম্মার।

মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টার দিকে থানার এসএস খালেদ রোডে কর্ণফুলী টাওয়ারের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী জাম্মার কয়েকজনের সঙ্গে নগরের কাজির দেউরি থেকে হেঁটে জামালখান এলাকায় যাচ্ছিলেন। তিনি কর্ণফুলী টাওয়ার এলাকায় পৌঁছালে হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশা তার পাশে এসে গতি কমিয়ে ফেলে। এরপর ভুক্তভোগীর সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে নগদ টাকা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। আশাকরি দ্রুত একটা ফলাফল পাব।



কল্পনা টুডু/বি