ঈদ যাত্রায় গাড়ি চালানোর সময়

While driving on Eid journey
অনলাইন ডেস্ক: ১৬ জুন ২০২৪ ০৫:০৭ পূর্বাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক: ১৬ জুন ২০২৪ ০৫:০৭ পূর্বাহ্ন
ঈদ যাত্রায় গাড়ি চালানোর সময়
সংগৃহীত ছবি

ঈদের ছুটিতে অনেকেই নিজে গাড়ি চালিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন। আজকাল প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়, চলাচল করাই অনেক কঠিন।

এ সময় রাস্তায় গাড়ি নিয়ে বের হলে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন: 

• হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হবেন 

• ভেজা জুতা পরে গাড়ি চালাবেন না 

• অন্য গাড়ি ও পথচারীদের প্রতিও সতর্ক দৃষ্টি রাখুন

• গাড়ির সামনের কাঁচের পানি মোছার জন্য ওয়াইপার চালু রাখুন 

• হেডলাইট জ্বালিয়ে রাখুন 

• গাড়ির স্পিড কম রাখুন। না হলে ভেজা রাস্তায় গাড়ি থামাতে অতিরিক্ত সময় লেগে যায় 

• ব্রেক নিতে হলে ধীরে ব্রেক নিন।  

• এরপর আবারো চালাতে শুরু করুন 

• যদি হঠাৎ করে গাড়ির চাকা পিছলে যায়, আস্তে এক্সিলারেটর থেকে পা সরিয়ে নিন 

• যদি অতিবৃষ্টিতে আপনার সামনের রাস্তা বা যানবাহন দেখতে সমস্যা হয়, তবে কিছুক্ষণের জন্য গাড়িটিকে নিরাপদে রাস্তার এক পাশে এনে দাঁড় করান।  

• যেসব রাস্তা পানিতে একেবারেই ডুবে গিয়েছে সেগুলোতে গাড়ি সাবধানে চালান 

• রাস্তার মাঝ বরাবর গাড়ি চালান।  

• দুই দিকের তুলনায় মাঝে কম পানি জমে 

• গাড়ি চালানোর সময় সিটবেল্ট বেঁধে রাখুন 

• আর এসময় ফোনেও কথা বলা যাবে না।  

• খুব জরুরি না হলে গাড়ি নিয়ে না বের হওয়াই ভালো।