গলায় মাংস আটকে প্রাণ গেলো যুবকের

The young man died
অনলাইন ডেস্ক : ১৭ জুন ২০২৪ ০১:১০ অপরাহ্ন সারাদেশ
অনলাইন ডেস্ক : ১৭ জুন ২০২৪ ০১:১০ অপরাহ্ন
গলায় মাংস আটকে প্রাণ গেলো যুবকের
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় মাংস আটকে ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।.....সংগৃহীত ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় মাংস আটকে ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি হাসপাতালে তার মৃত্যু হয়।

ইমরান হোসেন বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের আবুল কাসেমের ছেলে ।

স্থানীয় বাসিন্দা রিপন হোসেন জানান, কোরবানির মাংস খেতে গিয়ে ইমরানের গলায় আটকে যায়। পরে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম গলায় মাংস আটকে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।