ইজি ফ্যাশন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Easy Fashion Limited Recruitment Jobs
অনলাইন ডেস্ক: ১৮ জুন ২০২৪ ০৬:২২ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক: ১৮ জুন ২০২৪ ০৬:২২ পূর্বাহ্ন
ইজি ফ্যাশন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সংগৃহীত ছবি

ইজি ফ্যাশন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৬ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪০ থেকে ৫০ হাজার টাকা বেতন ছাড়াও মোবাইল বিল, ট্যুর ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড

পদের নাম: অ্যাকাউন্টস অফিসার 

পদসংখ্যা: ০৩টি 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: আইটি দক্ষতা (বিশেষ করে এক্সেলে), বাংলা টাইপিং, ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগ দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: ৪০,০০০ -৫০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ট্যুর ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৪