সরকারি চাকরির খবর

রেলওয়ে নিয়োগ ২০২৪, নিচ্ছে ৩৩৮ জন

Bangladesh Railway Recruitment Jobs
অনলাইন ডেস্ক: ১৯ জুন ২০২৪ ০৩:৪৯ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক: ১৯ জুন ২০২৪ ০৩:৪৯ পূর্বাহ্ন
রেলওয়ে নিয়োগ ২০২৪, নিচ্ছে ৩৩৮ জন
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.....সংগৃহীত ছবি

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ৩৩৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০১ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে

পদের সংখ্যা: ০৪টি 

লোকবল নিয়োগ: ৩৩৮ জন 

পদের নাম: ট্রেন এক্সামিনার

পদসংখ্যা: ৪৫ টি 

বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: ট্রেন কন্ট্রোলার

পদসংখ্যা: ২৭ টি 

বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: ট্রাফিক এ্যাপ্রেন্টিস

পদসংখ্যা: ১৮ টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: ট্রেড এ্যাপ্রেন্টিস

পদসংখ্যা: ২৪৮ টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৪ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৮ আগস্ট ২০২৪