নতুনদের চাকরি দিচ্ছে ব্র্যাক ব্যাংক, আবেদন করুন দ্রুত

BRAC Bank Jobs
অনলাইন ডেস্ক ২০ জুন ২০২৪ ১২:৩৭ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২০ জুন ২০২৪ ১২:৩৭ পূর্বাহ্ন
নতুনদের চাকরি দিচ্ছে ব্র্যাক ব্যাংক, আবেদন করুন দ্রুত
নতুনদের চাকরি দিচ্ছে ব্র্যাক ব্যাংক, আবেদন করুন দ্রুত

ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এসএমই লিয়াবিলিটি পোর্টফোলিও অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

পদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার

বিভাগ: এসএমই লিয়াবিলিটি পোর্টফোলিও অ্যান্ড অ্যানালিটিক্স 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ডাটা ম্যানেজমেন্ট এবং রিপোর্টিং ও বিশ্লেষণাত্মক দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৪