'নানা-নাতী' গান

আদালত অবমাননার অভিযোগ, শিল্পী আলি হাসানকে লিগ্যাল নোটিশ

'Nana-Nati' song
অনলাইন ডেস্ক ২০ জুন ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ২০ জুন ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ন
আদালত অবমাননার অভিযোগ, শিল্পী আলি হাসানকে লিগ্যাল নোটিশ
আদালত অবমাননার অভিযোগ, শিল্পী আলি হাসানকে লিগ্যাল নোটিশ

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘নানা-নাতি’ গানে আদালত অবমাননার অভিযোগ এনে গানের লেখক র‌্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গতকাল বুধবার শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ১৫ দিনের মধ্যে গানের আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দিতে হবে এবং অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা হবে। আজ বৃহস্পতিবার সকালে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গানটির ১ মিনিট ১৮ সেকেন্ডে উল্লেখিত ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি আদালত অবমাননার সমতুল্য। এ ধরনের মন্তব্য দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের প্রতি সাধারণ মানুষের ভুল ধারণা সৃষ্টি করেছে, যা মানুষের আইনের প্রতি আস্থা কমিয়ে দিতে পারে।

উল্লেখ্য, আলী হাসান ও মারজুক রাসেলের গাওয়া ‘নানা-নাতি’ গানটি গত ১৬ জুন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। গানটি লিখেছেন র‌্যাপার আলী হাসান এবং সুর দিয়েছেন আলী হাসান ও মারজুক রাসেল।