দূষিত বাতাসের তালিকায় ৭ম স্থানে ঢাকা

Dhaka ranks 7th in the list of polluted air
অনলাইন ডেস্ক ২১ জুন ২০২৪ ১২:২৮ পূর্বাহ্ন আবহাওয়া
অনলাইন ডেস্ক ২১ জুন ২০২৪ ১২:২৮ পূর্বাহ্ন
দূষিত বাতাসের তালিকায় ৭ম স্থানে ঢাকা
ফাইল ছবি। সংগৃহীত

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১২৪ স্কোর নিয়ে ৭ নম্বরে অবস্থান করছে ঢাকা। শুক্রবার (২১ জুন) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

এদিকে, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা ১৭৮ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে। ভারতের দিল্লি ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয়, সেনেগালের ডাকার ১৬০ স্কোর নিয়ে তৃতীয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

৫১ থেকে ১০০ স্কোর হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

এছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

বিবিএন/এসডি-২১