ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Jobs in US-Bangla Airlines
অনলাইন ডেস্ক : ২২ জুন ২০২৪ ১১:২৭ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২২ জুন ২০২৪ ১১:২৭ অপরাহ্ন
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
......সংগৃহীত ছবি

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মেটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: মেটেরিয়াল ম্যানেজমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিবিএ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।  

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে সাপ্লাই চেইন বা মেটেরিয়াল ম্যানেজমেন্ট/প্রকিউরমেন্টে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২০ থেকে ২৮ বছর 

কর্মস্থল: ঢাকা (উত্তরা)

বেতন: ৩০,০০০-৩৫,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: দুপুরের খাবারের সুবিধা (সম্পূর্ণ ভর্তুকি), বছরে ২টি উৎসব বোনাস, কোম্পানির নীতিমালা অনুযায়ী ফ্রি এয়ার টিকিট এবং মেডিকেল ইন্স্যুরেন্স। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৬ জুলাই ২০২৪