মাহমুদউল্লাহকে নিয়ে ঠাট্টা করলো রোহিত

T20 World Cup
অনলাইন ডেস্ক: ২৩ জুন ২০২৪ ০৯:৩৪ পূর্বাহ্ন খেলা
অনলাইন ডেস্ক: ২৩ জুন ২০২৪ ০৯:৩৪ পূর্বাহ্ন
মাহমুদউল্লাহকে নিয়ে ঠাট্টা করলো রোহিত
......সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয় রথ থামছেই না। শনিবার বাংলাদেশকে তারা ৫০ রানে হারিয়েছে। এই জয়ের হাত ধরে ভারতীয় দল এখন সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে।এই ম্যাচে ফিল্ডিং করার সময়ে ভারত অধিনায়ক রোহিত শর্মার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

রোহিত শর্মা মাঠের মধ্যে তার সতীর্থদের সঙ্গে মুম্বাই স্টাইলে কথা বলার জন্য বেশ জনপ্রিয়। শনিবার ভারত-বাংলাদেশ সুপার এইটের লড়াইয়ে স্টাম্পের মাইকে রোহিতের আরও একটি মজাদার মন্তব্য স্টাম্প মাইকে ধরা পড়েছে। যা নিয়ে নেটাপাড়ায় বেশ আলোড়ন পড়ে গিয়েছে।

বাংলাদেশের রান তাড়া করার সময়ে ১৪তম ওভারের দ্বিতীয় বলে কুলদীপ যাদবকে ছক্কা মারার পরের বলেই সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। ৭ বলে ১১ করে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন সাকিব। ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। কুলদীপ তাকে প্রথম বলেই গুগলি দেন। গুগলি দেখে হতবাক হয়ে যান মাহমুদউল্লাহ, যা তার অফ স্টাম্পের উপর দিয়ে বের হয়ে যায়। এর পর কুলদীপ সম্ভবত ফিল্ড প্লেসমেন্টে পরিবর্তনের কথা বলেছিলেন।

সেই সময়ে রোহিত, যিনি তখন উইকেটরক্ষক রিশভ পান্ত কাছেই ছিলেন, তিনি জবাবে টাপোরি স্টাইলে বলেন, ‘কেয়া হ্যায়, খেলনে দে না ইয়ার, আভি আভি আয়া হ্যায়, আড়া মারানে দে না, এক আউট হুয়া হ্যায়, আড়া মারনে দে। (আরে কী হয়েছে, ওকে ক্রসব্যাটে খেলতে দে, সবে তো এসেছে, একজন তো আউট হয়েছে, ক্রসব্যাটে খেলতে দে।)