কক্সবাজারে আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেফতার

3 members arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৮ জুন ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৮ জুন ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ন
কক্সবাজারে আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেফতার

আনসার আল ইসলাম এর ৩ সক্রিয় সদস্যকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এবং র‍্যাব-৭। তাদের কাছ থেকে উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরীর ম্যানুয়াল উদ্ধার করা হয়েছে।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানায়, গত রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৫ এবং র‍্যাব-৭ এর যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদরের চৌফলদন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য মোঃ জাকারিয়া মন্ডল (১৯), পিতা-আব্দুল ওহাব, ইসলামপুর, জামালপুর, মোঃ নিয়ামত উল্লাহ (২১), পিতাঃ মোঃ নুরুল আমিন, বোরহান উদ্দিন, ভোলা ও মোঃ ওজায়ের (১৯), পিতাঃ ইদ্রিস আলী, সোনাগাজী, ফেনী গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরীর ম্যানুয়াল (১০টি বই, ২৯টি লিফলেট, ১টি ডায়েরী, ২টি মাদ্রাসা পরিচয়পত্র, ২টি এনআইডি, ১টি এন্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল এবং নগদ ৪,৫৯০ টাকা)।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য। তারা আফগানিস্থানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামে' যোগদান করে।