মেঘনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Meghna Bank Plc Recruitment Jobs
অনলাইন ডেস্ক ২৯ জুন ২০২৪ ০২:৩৫ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৯ জুন ২০২৪ ০২:৩৫ পূর্বাহ্ন
মেঘনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
....সংগৃহীত ছবি

মেঘনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৮ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৫০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা ব্যাংক পিএলসি

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৪–এর স্কেলে ৩.০ বা সিজিপিএ ৫–এর স্কেলে ৩.৭৫ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫ জুলাই ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায় 

বেতন: প্রথম এক বছর প্রবেশনকাল। প্রবেশনকালে মাসিক বেতন ৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। 

অন্যান্য সুবিধা: প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন–ভাতা ও অন্যান্য সুযোগসুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৪