উড়ো ফোনের অতিষ্ঠ শ্রীলেখা

Actress Srilekha
অনলাইন ডেস্ক ৩০ জুন ২০২৪ ০২:৪০ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ৩০ জুন ২০২৪ ০২:৪০ পূর্বাহ্ন
উড়ো ফোনের অতিষ্ঠ শ্রীলেখা
অভিনেত্রী শ্রীলেখা মিত্র।....সংগৃহীত ছবি

তারকাদের ফোন নম্বর ছড়িয়ে পড়লে কী ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হন তারা, তা আর আলাদা করে বলার প্রয়োজন রাখে না। সম্প্রতি টালি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে ঘটলো এমন ঘটনা। ফোন নম্বর ছড়িয়ে পড়ায় বিরক্তিকর পরিস্থিতির শিকার অভিনেত্রী।

বরাবরই সোশাল মিডিয়ায় সক্রিয় শ্রীলেখা মিত্র। ঠোটকাঁটা স্বভাবের জন্য খ্যাতি আছে তার। নিজের জীবনযাপনের ধরণ নিয়ে বরাবরই স্পষ্টবাদী তিনি। কখনোই কোনো কিছু নিয়ে রাখঢাক রাখেন না। ফলে স্পষ্ট কথা বলার জেরে একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন।

টালিউডের পাশাপাশি এখন মুম্বাইতেও যাওয়া আসা রয়েছে শ্রীলেখার। সম্প্রতি সুধীর মিশ্রর ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। তবে কলকাতা ছেড়ে সেখানে গেঁড়ে বসার চিন্তা নেই তার।