আজ বায়ুদূষণে তালিতায় ঢাকা ১৯তম অবস্থানে

Dhaka ranks 19th in air pollution today
অনলাইন ডেস্ক ০২ জুলাই ২০২৪ ০২:২৬ পূর্বাহ্ন আবহাওয়া
অনলাইন ডেস্ক ০২ জুলাই ২০২৪ ০২:২৬ পূর্বাহ্ন
আজ বায়ুদূষণে তালিতায় ঢাকা ১৯তম অবস্থানে
আজ বায়ুদূষণে তালিতায় ঢাকা ১৯তম অবস্থানে

বায়ুদূষণে বিশ্বের ১১৯টি শহরের মধ্যে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানী ঢাকার অবস্থান ১৯তম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ৭৭। বাতাসের এই মান ‘মাঝারি বা গ্রহণযোগ্য মানের’ বা অপেক্ষাকৃত ভালো বলে বিবেচিত হয়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আজ বেলা ১১টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল কঙ্গোর কিনশাসা। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৭৪।

দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে উগান্ডার কাম্পালা ও ইন্দোনেশিয়ার জাকার্তা। কাম্পালার স্কোর ১৬৫। আর জাকার্তার ১৬০।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।