হাসপাতালে ভর্তি নাফিস ইকবাল

Nafees Iqbal
অনলাইন ডেস্ক ০৫ জুলাই ২০২৪ ০৫:৩৩ পূর্বাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ০৫ জুলাই ২০২৪ ০৫:৩৩ পূর্বাহ্ন
হাসপাতালে ভর্তি নাফিস ইকবাল

বাংলাদেশ ক্রিকেট দলের লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করছেন নাফিস ইকবাল। সর্বশেষ বিশ্বকাপেও দলের সঙ্গে ছিলেন। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর নিজ বাড়ি চট্টগ্রামে অবস্থান করছিলেন নাফিস। আর সেখানেই আজ (শুক্রবার) অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। 

এখনো হাসপাতালেই অবস্থান করছেন নাফিস। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। 

আরও জানালেন, গেল কয়েক দিন ধরেই মাথাব্যথায় ভুগছিলেন নাফিস। আজ অবস্থা বেশি খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।  

এদিকে, নাফিসের অসুস্থতার খবর জানিয়ে চট্টগ্রাম স্টেডিয়ামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু ফেসবুকে লিখেছেন, 'তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিজ ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ্ তা'আলা তাকে দ্রুত সুস্থতা দান করুক। আমিন।'