গৃহশিক্ষকের হাত ধরে পালাল ছাত্রীর মা

The student's mother ran away holding the tutor's hand
অনলাইন ডেস্ক: ০৬ জুলাই ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন বিশেষ সংবাদ
অনলাইন ডেস্ক: ০৬ জুলাই ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন
গৃহশিক্ষকের হাত ধরে পালাল ছাত্রীর মা
....সংগৃহীত ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছে আলামিন নামে এক গৃহশিক্ষক। গত ২ জুলাই লালমনিরহাটে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় এই ঘটনা ঘটে। 

শনিবার (৬ জুলাই) সকালে পালিয়ে যাওয়া নারী কাকলি রানীর স্বামী অমল ভুইমালি থানায় একটি সাধারন ডাইরি করেছেন। অভিযুক্ত ভাইভেট শিক্ষক আলামিন উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে।

জানা গেছে, আলামিন নামের ওই শিক্ষক অমল ভুইমালির দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশু কন্যাকে প্রাইভেট পড়াতেন। এসময় অমল ভুইমালির স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী অমল ভুইমালি দুই সপ্তাহ আগে ওই শিক্ষককে নিষেধ করে দেন। এরপর গত ২ জুলাই সন্ধ্যার পর ওই শিক্ষক আলামিন কাকলি রানীকে নিয়ে পালিয়ে যায়। হিন্দু নারীকে নিয়ে মুসলমান ছেলে নিরুদ্দেশ হওয়ায় বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

ভুক্তভোগী অমল ভুইমালি বলেন, ‘আমার স্ত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক পালিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। যাওয়ার সময় আমার টাকা পয়সা স্বর্ণ সব নিয়ে গেছে।

এ ব্যাপারে আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে।