অস্ত্রোপচার শেষ, কী হয়েছে ঋতাভরীর?

Actress Ritabhari Chakraborty
অনলাইন ডেস্ক: ০৭ জুলাই ২০২৪ ০৬:৫৮ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক: ০৭ জুলাই ২০২৪ ০৬:৫৮ পূর্বাহ্ন
অস্ত্রোপচার শেষ, কী হয়েছে ঋতাভরীর?
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

বমি, মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে তড়িঘড়ি করে ভর্তি হয়েছেন টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অস্ত্রোপচার শেষে এখন বিপদমুক্ত আছেন অভিনেত্রী।

ভারতের সল্ট লেকের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী। শনিবার (৬ জুলাই) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অস্ত্রোপচার করেন।

জানা গেছে, পিত্তথলিতে বা গল-ব্লাডারে পাথর রয়েছে ঋতাভরীর। তাই দেরি না করে অস্ত্রোপচারের পথে হাঁটেন চিকিৎসকরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, এখন জ্ঞান ফিরেছে অভিনেত্রীর। আগের চেয়ে অনেকটা সুস্থ। তবে কর্তব্যরত চিকিৎসক বলছেন, অপারেশনের পর ২৪ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে থাকবেন নায়িকা। এরপরই রোগীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন চিকিৎসকরা। আগামী রবিবারই তাই জানা যাবে কবে হাসপাতাল ছাড়ছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ঋতাভরীর সঙ্গে এখন হাসপাতালে রয়েছেন তার মা শতরূপা সান্যাল এবং দিদি চিত্রাঙ্গদা। এর আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। ২০২১ সালে ফিস্টুলার অপারেশন করা হয়েছিল ঋতাভরীর।