আরো এক ফুটবলারের মৃত্যু

Mithila Akter
অনলাইন ডেস্ক: ০৮ জুলাই ২০২৪ ০৬:০০ পূর্বাহ্ন খেলা
অনলাইন ডেস্ক: ০৮ জুলাই ২০২৪ ০৬:০০ পূর্বাহ্ন
আরো এক ফুটবলারের মৃত্যু
মিথিলা আক্তার।...সংগৃহীত ছবি

মাত্র মাস কয়েক আগেই নারী ফুটবলার রাজিয়া প্রসব জটিলতায় মৃত্যুবরণ করেছিলেন। রাজিয়ার মৃত্যুর পর চলে গেলেন আরেক নারী ফুটবলার মিথিলা আক্তার। ২৩ বছর বয়সে তিনি লিভার ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগে গতকাল দুনিয়া ত্যাগ করলেন৷

মিথিলা বাফুফের নিয়মিত নারী ক্যাম্পের খেলোয়াড় ছিলেন না। বাফুফের তথ্য মতে, মিথিলা বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও ১৬ দলে খেলেছেন। বয়সভিত্তিক দুই দলে খেললেও বাফুফের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই কোন কোন টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন মিথিলা।

রাজিয়া বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। বাফুফের ক্যাম্পেও ছিলেন তিনি। পারফরম্যান্স অবনতি হওয়ায় পরে ক্যাম্প থেকে বাদ পড়েন। তবে এরপর নারী লিগে খেলেছেন। সম্প্রতি প্রসব জটিলতায় এই নারী ফুটবলারের জীবন অবসান হয়।


 ২৩ বছর বয়সে তিনি লিভার ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগে গতকাল দুনিয়া ত্যাগ করলেন ৷

বাফুফের আবাসিক ক্যাম্পের বাইরে নারী ফুটবলাররা সুযোগ-সুবিধা খুব বেশি পান না। নানা কষ্টে দিন কাটে তাদের। রোগ জটিলতায় দুনিয়াও ত্যাগ করছেন।  আর্থিক ও নানা সীমাবদ্ধতায় বাফুফে ক্যাম্পের বাইরের খেলোয়াড়দের খোঁজ রাখতে পারে না। জাতীয় ক্রীড়া পরিষদ-মন্ত্রণালয় থেকেও ক্রীড়াবিদদের সুচিকিৎসার তেমন ব্যবস্থা নেই।