দিঘীর ‘বিয়ে’তে আমন্ত্রণ দিলেন তিশা

Pray for Fardin Dighi
অনলাইন ডেস্ক: ০৮ জুলাই ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক: ০৮ জুলাই ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ন
দিঘীর ‘বিয়ে’তে আমন্ত্রণ দিলেন তিশা
দিঘীর - তিশা

ওটিটি প্লার্টফর্ম চরকিতে আসছে প্রার্থনা ফারদিন দীঘির ওয়েব ফিল্ম। রিয়ায়াজুর রহমানের পরিচালনায় ‘৩৬২৪৩৬’ শিরোনামের এ ওয়েব ফিল্মে দীঘি অভিনয় করেছেন প্রিয়ন্তীর চরিত্রে। 

ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ অভিনেত্রী। যেখানে বিয়ের সাজে দেখা মিলেছে এই অভিনেত্রীর।

এসময় দীঘি লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা।’


এদিকে দীঘির সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

ভিডিওর সঙ্গে সুর মিলিয়ে তিশা লিখেছেন, দিঘীর বিয়েতে সবাইকে আমন্ত্রণ! অভিনেত্রীর এমন ক্যাপশনে এটা স্পষ্ট, ছবির প্রচারণায় অংশ নিতেই তিশা সবাইকে দীঘির বিয়ের দাওয়াত দিয়েছেন। 

অন্যদিকে দীঘিকে নিয়ে চরকির সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘কী আসছে? কবে আসছে? যা-ই আসুক যখনই আসুক! আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।’ 


কয়েকদিন আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিয়ের কার্ডের ছবি প্রকাশ করেছিলেন দীঘি। যেখানে দেখা গেছে, তার অনামিকায় আংটি। 

মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হলে ভক্তরা দীঘির বিয়ের জল্পনায় মেতেছিলেন।