ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

Bengal Commercial Bank
অনলাইন ডেস্ক : ০৯ জুলাই ২০২৪ ০৯:২৪ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০৯ জুলাই ২০২৪ ০৯:২৪ পূর্বাহ্ন
ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
....সংগৃহীত ছবি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্রাঞ্চ ম্যানেজার পদে সারাদেশে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৯ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: শাখা পরিচালনা, সাধারণ ব্যাংকিং, ঋণদান কার্যক্রম এবং ক্রেডিট ম্যানেজমেন্ট এবং বিদেশী বাণিজ্য সম্পর্কে ভালো জ্ঞান। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন/ব্যাংকিং সফটওয়্যার পরিচালনায় যথেষ্ট দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৭ আগস্ট  ২০২৪