কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১

Arrest 1
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৯ জুলাই ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৯ জুলাই ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ন
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে।

বিজয়বাংলা নিউজকে অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানিয়েছেন, জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশে মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় গতকাল কক্সবাজার সদর মডেল থানার এসআই মোঃ আব্দুস সাত্তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। পরিচালিত অভিযানে পিটিশন মামলা নং-১০১৭/১২ এর ২ বছর সশ্রম কারাদন্ড সিআর সাজাপ্রাপ্ত আসামি জাহেদুল আলম, পিতা-আবদুল মাহফুজ, নতুন বাহারছড়া, কক্সবাজার পৌরসভাকে গ্রেফতার করা হয়।