এক সাথে নাচলেন সালমান-ক্যাটরিনা-রণবীর, ভুলে গেছে কে কার প্রাক্তন!

Salman-Katrina-Ranveer danced together
অনলাইন ডেস্ক : ১৩ জুলাই ২০২৪ ১২:৫৬ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক : ১৩ জুলাই ২০২৪ ১২:৫৬ অপরাহ্ন
এক সাথে নাচলেন সালমান-ক্যাটরিনা-রণবীর, ভুলে গেছে কে কার প্রাক্তন!
একসঙ্গে নাচলেন সালমান-ক্যাটরিনা-রণবীর, ভুলে গেছে কে কার প্রাক্তন!

ভারতের শীর্ষ ধনকুবেরে মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়েতে জমেছে তারকার হাট। শুক্রবার সন্ধ্যা থেকেই দলবেঁধে একে একে ছুটে এসেছে তারকারা। এক ছাদের তলায় সিংগেল তারকারা সহ তারকা জুটি, তারকা দম্পতি সবই দেখা গেছে। যেমন স্ত্রী আলিয়া ভাটকে নিয়ে উপস্থিত ছিলেন রণবীর কাপুর। এদিকে আবার ক্যাটরিনা কাইফও বিয়ের আসরে নিয়ে এসেছেন স্বামী ভিকি কুশলকে। এদিকে আবার কোনো সঙ্গী ছাড়াই একাই হাজির ছিলেন সালমান খান।

হয়ত কারও অজানা নেই যে ক্যারিয়ারের শুরুতে বলিউড ভাইজান সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্যাটরিনা। তাদের সম্পর্ক ভাঙার পর নতুন করে আবার সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুরের সঙ্গে। একাধিক প্রেম অধ্যায়ের পর অবশেষে দাম্পত্য জীবন কাটানোর জন্য সঙ্গী ভিকি কুশলকেই চূড়ান্ত বেঁছে নেন ক্যাটরিনা।

কিন্তু আম্বানি পরিবার কী না পারে? এক ছাদের তলায় বলিউড-হলিউডকে এক করে তাক লাগিয়েছেন বিশ্বজুড়ে। সারা বিশ্বের তাবড় নেতা কিংবা অভিনেতাকে এক করে ফেলা যেন এক তুরির কাজ মুকেশ আম্বানির। সেখানে এক সময় মান-অভিমানের সম্পর্কের মধ্যে যাওয়া কয়েক তারকাদের এক উঠানে আনতে তেমন কাঠ খর পোড়ানোর প্রয়োজনই পড়েনি আম্বানির।

কিন্তু শুধু তাদের এক উঠানে আনলেও ব্যাপারটি আলোচনার প্রসঙ্গ হত না। অনন্ত আম্বানির বিয়েতে গানে গানে একইসঙ্গে নাচতে দেখা গেছে ক্যাটরিনা ও রণবীরকে। তার একটু পাশেই একই গানে পা মেলাচ্ছিলেন সালমান খান। শুধু তাই নয়, এ সময় আবার ক্যাটরিনার আশপাশেই ছিলেন তার স্বামী ও অভিনেতা ভিকি কৌশল।

নাচতে থাকা তখন সব তারকারাই একজন আরেকজনকে দেখছিলো। অথচ ছিল না একে অপরের কোনো প্রতিক্রিয়া। তারই প্রেক্ষিতে নেটিজেনদের মন্তব্য তুলে ধরে ভারতীয় গণমাধ্যম উল্লেখ করেছে, অনন্ত রাধিকার এই রাজকীয় বিয়ের আয়োজনের মধ্য দিয়ে পুরোনো মান অভিমান ভেঙেছে ক্যাটরিনা, সালমান ও রণবীরের; কে কার প্রাক্তন, যেন ভুলেই গেছে সবাই!

তবে ক্যাটরিনা, সালমান ও রণবীর খানিকটা নেচে আলোচনায় চলে আসলেও একদিক থেকে এসব নজর থেকে দূরেই ছিলেন বলিউড কিং শাহরুখ খান। এ সময় শাহরুখকে নাচতে দেখেই জড়িয়ে ধরেন মুকেশ আম্বানীর স্ত্রী নীতা অম্বানী।