সরকারি চাকরির খবর ২০২৪

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি, আবেদন করুন দ্রুত

Jobs at National Science and Technology Museum
অনলাইন ডেস্ক: ১৪ জুলাই ২০২৪ ০১:২৯ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক: ১৪ জুলাই ২০২৪ ০১:২৯ পূর্বাহ্ন
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি, আবেদন করুন দ্রুত
.... সংগৃহীত ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। সরকারি প্রতিষ্ঠানটি সহকারী কিউরেটর পদে দুই জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের সরকারি চাকরির নির্ধারিত ফরমে ডাকযোগে আবেদন করতে হবে। ১১ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

পদের সংখ্যা: ০১টি 

লোকবল নিয়োগ: ০২ জন 

পদের নাম: সহকারী কিউরেটর

পদসংখ্যা: ০২টি 

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: পদার্থ, ফলিত পদার্থ, কম্পিউটার, ফলিত রসায়ন, উদ্ভিদ বা প্রাণিবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা যান্ত্রিক, বৈদ্যুতিক বা কম্পিউটার প্রকৌশলে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। 

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি: আবেদনপত্রের সঙ্গে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৬০০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২৪