নিয়োগ দিচ্ছে পেট্রোম্যাক্স, আবেদন জুলাইজুড়ে

Petromax Jobs
অনলাইন ডেস্ক ১৬ জুলাই ২০২৪ ০৫:২৯ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১৬ জুলাই ২০২৪ ০৫:২৯ পূর্বাহ্ন
নিয়োগ দিচ্ছে পেট্রোম্যাক্স, আবেদন জুলাইজুড়ে
....সংগৃহীত ছবি

পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৪ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ ‍ুজুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: প্রোডাকশন

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি

অন্যান্য যোগ্যতা: এলপিজি গ্যাস/সিলিন্ডার গ্যাস বিষয়ে ভালো জ্ঞান। সিলিন্ডার তৈরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: টাঙ্গাইল (মির্জাপুর)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৪