কক্সবাজারের পেকুয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
কক্সবাজারের পেকুয়া থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে।
পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াছ বিজয় বাংলা নিউজকে জানিয়েছেন, ১৬ জুলাই ২০২৪ খ্রি. এএসআই (নিরস্ত্র) মোঃ নাছির উদ্দিন এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় পেকুয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে সিআর-৮১৭/২০, ধারা- ৪৯৭ দঃ বিঃ মূলে ৩ বছরের সশ্রম কারাদন্ড সিআর সাজাপ্রাপ্ত আসামি মোঃ বাবুল, পিতা- কবির আহমদ, ভোইয়াঘোনা, ২নং ওয়ার্ড, পেকুয়া সদরকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশক্রমে মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর সার্বিক পরিকল্পনায় জেলার সকল থানায় ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন। তারই প্রেক্ষিতে চলমান অভিযান। গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।