৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

Thunderstorm with gale force in 8 regions
অনলাইন ডেস্ক ২৭ জুলাই ২০২৪ ১২:৪২ পূর্বাহ্ন আবহাওয়া
অনলাইন ডেস্ক ২৭ জুলাই ২০২৪ ১২:৪২ পূর্বাহ্ন
৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ----- সংগৃহীত।

৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দুপুর ১টার মধ্যে এই ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।